নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ১৬:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে ২২৩১টি গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান। 

 

সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, তদারকি কর্মকর্তা, ভাটরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। 

 

ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান বলেন, ইউপি সদস্যদের নিয়ে স্বচ্ছভাবে তালিকা তৈরি করে ২২৩১টি গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই চাল সামান্য হলেও গরীব-অসহায় পরিবার কিছুটা উপকৃত হবে।