জিসাস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত সাংবাদিক শাইন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ১৮:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মমিনুর রশিদ শাইন। তিনি সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি। সংগঠনকে গতিশীল করতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। 

 

শনিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমিনুর রশিদ শাইন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে নির্বাচন করে দায়িত্ব প্রদান করা হয়। 

 

তিনি ১৯৯৮ সাল থেকে জিসাস সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মমিনুর রশিদ শাইন একটি দৈনিক পত্রিকার উপদেষ্টা সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিকসহ স্বাস্থ্যসেবা, ব্যবসায়ী ও সামাজিক নানা সংগঠনে অবদান রাখছেন। প্রায় দুইযুগ জাতীয়তাবাদী আদর্শের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে দায়িত্বশীল ভূমিকা রেখে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। দীর্ঘ সাংবাদিকতায় বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত ছিলেন।