কাহালুতে লাচ্ছা সেমাই কারখানার ৩০ হাজার টাকা জরিমানা
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ ১৬:৪৮ ।
বগুড়ার খবর
অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে বগুড়ার কাহালুতে নাঈম-রিমন লাচ্ছা সেমাই কারখানা মালিকের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাহালু উপজেলার কাজীপাড়া নাঈম-রিমন লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। এসময় উল্লিখিত কারখানার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা দেখে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে সহায়তা করেন বগুড়ার জেলা পুলিশের একটি চৌকস দল।
আরও পড়ুন