বগুড়া-১: জামায়াতের প্রার্থীর আবেদনের শুনানি পেছাল, নির্বাচনে থাকছেন বিএনপির কাজী রফিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫৩ বার।

ঋণখেলাপির অভিযোগ তুলে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাহাবুদ্দিনের করা লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে।

 

সাহাবুদ্দিনের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার বিষয়টি নট টুডে (আজ মঙ্গলবার নয়) রাখেফলো করুন। 

ঋণখেলাপির অভিযোগ তুলে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাহাবুদ্দিনের করা লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে।

 

সাহাবুদ্দিনের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার বিষয়টি নট টুডে (আজ মঙ্গলবার নয়) রাখেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিন হবে গণভোট।

 

রফিকুলের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম  বলেন, ‘তাঁরা (সাহাবুদ্দিনের আইনজীবী) সময় চেয়েছেন। আদালত নট টুডে রেখেছেন। এ হিসেবে নির্বাচনের পরে লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি হতে পারে। ফলে কাজী রফিকুল নির্বাচনে থাকছেন। তাঁর যথারীতি নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।’

 

এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে বগুড়া-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাহাবুদ্দিন রিট করেন। শুনানি নিয়ে গত ২৮ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

 

 

এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন সাহাবুদ্দিন। আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য ওঠে।

 

আদালতে সাহাবুদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী এম কে শাহনেওয়াজ। কাজী রফিকুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস।

 

পরে আইনজীবী এম কে শাহনেওয়াজ বলেন, ‘সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত নট টুডে দিয়েছেন। নির্বাচনের পরে সাহাবুদ্দিনের লিভ টু আপিলের শুনানি হবে।’ন।